শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের সরকারি পদ থেকে ইস্তফা দিলেন নান্টু পাল
দি নিউজ লায়নঃ শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের সরকারি পদ থেকে ইস্তফা দিলেন নান্টু পাল। মঙ্গলবার শিলিগুড়ি জলাপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের সিইও এর কাছে তার ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফাপত্র দেন তিনি। বিগত মে মাসে এসজেডিয়ের ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয় রাজ্যের তরফে নান্টু পালকে। একইসঙ্গে দার্জিলিং জেলা স্পোর্টস এবং গেমস বোর্ডের কার্যকরী সভাপতি পদ থেকেও ইস্তফা দেন এদিন তিনি। শিলিগুড়ি পুরনিগমের তৃনমূল কোঅর্ডিনেটরের পাশাপাশি সরকারি একাধিক পদে দীর্ঘ সময় ধরে রয়েছেন নান্টু বাবু।
একইসঙ্গে একাধিক নির্বাচিত পদে রয়েছেন তিনি। তৃণমূলের জেলা নির্বাচনী কমিটির গুরুত্বপূর্ণ পদে তিনি রয়েছেন। এদিন ইস্তফা দিয়ে এসজেডিয়ে থেকে বেড়িয়ে এসে নান্টু পাল জানান আমি সরকারি সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছি। একইসঙ্গে দল থেকেও ইস্তফা দেওয়ার বিষয়ে জেলা সভাপতির সঙ্গে কথা হয়েছে। তিনি কলকাতায় রয়েছেন। তিনি ফিরে এলে তার সঙ্গে দেখা করার কথা জানিয়েছি তাকে। তিনি আমাকে দল ছাড়ার বিষয়টি নিয়ে পুনঃবিবেচনা করতে বলেছেন।

Post a Comment